ভবদহের পানি নিষ্কাশন সংকট: কৃষক-জনতার অবস্থান কর্মসূচি সোমবার

ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকটের স্থায়ী সমাধানের দাবিতে আগামীকাল ৩ আগস্ট সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে কৃষক মুক্তি সংগ্রাম, শাখা নড়াইল–যশোর কমিটি।

বছরের পর বছর ভবদহের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি, ফসল, বসতবাড়ি ও মানুষের জীবন-জীবিকা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ একের পর এক প্রকল্প গ্রহণ করা হলেও স্থায়ী পানি নিষ্কাশনের কার্যকর সমাধান এখনো দৃশ্যমান নয়। বিশেষ করে আমডাঙা খালের জরুরি সংস্কার, খরনিয়া সেতুর নিকটের আড়বাঁধসহ অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা অপসারণ, বিলে বিলে কার্যকর টিআরএম চালু এবং নদী-খাল-বিলের স্বাভাবিক পানি প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

কৃষক মুক্তি সংগ্রামের অভিযোগ, দীর্ঘদিনের এই সংকটের পেছনে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ও আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট মহলের গাফিলতি বড় ভূমিকা রাখছে। একই সঙ্গে স্থানীয় ক্ষমতাশালী রাজনৈতিক মহলের কারও কারও তালবাহানা ও তদবিরের রাজনীতির কারণেও সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এই অবস্থায় ভবদহের কৃষক-জনতার বাস্তব দুর্ভোগ ও তাদের ন্যায্য দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য যশোরের সকল সাংবাদিক, সংবাদকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের আগামীকালকের কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

আপনাদের সংবাদ পরিবেশন শুধু একটি কর্মসূচির খবর নয়—ভবদহের পানিবন্দি হাজারো মানুষের জীবন-জীবিকা, কৃষি ও ভবিষ্যতের সংকটকে জনসম্মুখে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

স্থান: যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর

তারিখ: ৩ আগস্ট ২০২৬

সময়: সকাল ১১টা

পানি নামাও—কৃষক বাঁচাও।

ভবদহ বাঁচাও—কৃষি বাঁচাও।

প্রকল্পের প্রহসন নয়—স্থায়ী পানি নিষ্কাশন চাই।

— কৃষক মুক্তি সংগ্রাম

শাখা নড়াইল–যশোর কমিটি

About Magpie News

Check Also

বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে লালন আখড়াবাড়িতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে টাইম বোমাসদৃশ বস্তু …