বিভাগীয়

দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : তীব্র গরমের মধ্যে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। দিনে-রাতে মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা। বিদ্যুৎ চলে গেলেই তীব্র গরমে রোগীদের হাতপাখা দিয়ে বাতাস করতে হচ্ছে স্বজনদের। অথচ হাসপাতালের …

Read More »

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর সঙ্গে যৌথভাবে চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।   প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল অনুষ্ঠানটির লক্ষ্য। ২০২২ …

Read More »

পাশাপাশি চিতায় গণপতি চক্রবর্তী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ, স্তব্ধ শ্মশান

অনলাইন ডেস্ক : রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো নিয়ে রাত সাড়ে ৮টার দিকে নগরীর দখীগঞ্জ মহাশ্মশানে পৌঁছান স্বজনরা।সেখানে …

Read More »

সাতক্ষীরা কল্যাণ সমিতির ‘গল্পের আসর ও খিচুড়ি পার্টি’

নিজস্ব প্রতিবেদক : ‘গল্প করি, খিচুড়ি খাই, মিলে মিশে থাকি সবাই’—এই স্লোগানে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে ‘গল্পের আসর ও খিচুড়ি পার্টি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর স্টেডিয়াম রোডে একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিএম আবু ফয়সল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন …

Read More »

যশোরে পেরেক আল আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ আটক

স্টাফ রিপোর্টার : যশোরে আলোচিত আল আমিন হোসেন ওরফে ‘পেরেক আল আমিন’ হত্যা মামলায় আলামিন ওরফে ‘ব্ল্যাক আলামিন’ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। শুক্রবার রাতে শহরের মনিহার এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার …

Read More »

রাজগঞ্জের পারখাজুরা বাঁওড়ে শাপলা তুলতে যেয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আনিছুর রহমান: মনিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ের দক্ষিন আগাড়ে শাপলা তুলতে যেয়ে পানিতে ডুবে হাছরাকাটি গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি চাচাতো ভাই-বোন। ২২ আগস্ট শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের শিশু পুত্র জিসান (৯) ও অলিয়ার রহমানের শিশু কন‍্যা ইয়াসমিন (৬)। নিহতদের …

Read More »

কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মোতাহার নেওয়াজ মিনাল, সাতক্ষীরাঃ ভারতে চিকিৎসা নিতে যেয়ে কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ শনিবার দুপুর সোয়া ১২ টায় তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি,পুলিশ ও বিএসএফ এর উপস্থিতিতে নিহতের ভাই মাহামুদুল হাসান দীপুর কাছে লাশ হস্তান্তর করা হয়। তবে একই …

Read More »

যশোরের ১,২৯০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত

হেলাল উদ্দিন : যশোর জেলার ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি বিদ্যালয়ের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক শনাক্ত হয়েছে। এতে এসব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নিজস্ব ল্যাবে নলকূপের পানি পরীক্ষা করে এ চিত্র পাওয়া …

Read More »

কেশবপুরে হরিহর নদে ফিরেছে হারানো যৌবন স্বাভাবিক জোয়ার ভাঁটায় কৃষকের নতুন আশা

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে হরিহর নদটি ফিরে পেয়েছে হারানো যৌবন। স্বাভাবিক জোয়ারভাঁটা শুরু হওয়ায় এলাকার মানুষের মনে নতুন করে আশা জেগেছে। গত কয়েক বছর নদটিপলিতে ভরাট হওয়ায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হয়ে উপচে পড়ে কেশবপুর ও মণিরামপুরেরকয়েকটি ইউনিয়ন জলাবদ্ধতার শিকার হতো। এ বছর নদটি পুনঃখনন হওয়ায় এলাকায়জলাবদ্ধতা …

Read More »

রেললোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে চাল কেটে চুরি, স্বর্ণ ও নগদ টাকা উধাও

যশোর প্রতিনিধি: যশোর শহরের রেললোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে একটি বসতঘরের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ এক থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য রবিউল ইসলাম রবি। রবিউল ইসলাম রবি, পিতা—লোকমান সিকদার। তাঁর বাসা রেললোড ফুডগোডাউনের …

Read More »