শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা

নতুন কমিটিতে শিমুল আহ্বায়ক ও আনোয়ারুজ্জামান সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার নাভারণ জামতলা মোড়ে জাতীয় পার্টির এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে হাসিবুল হাসান শিমুলকে আহ্বায়ক এবং আনোয়ারুজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শার্শা উপজেলা শাখা জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
ডাক্তার জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, “তৃণমূল পর্যায়ে পার্টিকে শক্তিশালী করতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।” তিনি নবাগত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যকে সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে খবির গাজী পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন এবং দলকে আরও সুসংগঠিত করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
গত ৮ আগস্ট অনুষ্ঠিত এ কর্মী সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ৪১ সদস্যের নতুন কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেনÑরেজাউল ইসলাম, ডাক্তার মো. জামাল হোসেন, মো. আব্দুর রহিম ও মো. বাবুল ঢালী। এছাড়া সদস্য হিসেবে সুবোধ কুমার বিশ্বাস, আখতারুজ্জামান, আব্দুর রশিদ, আইয়ুব হোসেন, আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল হোসেন, জাতীয় পার্টি নেতা মুসা, বাদল চাকলাদার, আব্দুল লতিফ রানা, শেখ ফরিদ, সদর উপজেলার আহ্বায়ক ফশিয়ার রহমান, জুয়েল এবং আরজ আলীসহ শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

About Magpie News

Check Also

বেনাপোল দিয়ে দেশে আনা হলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

স্টাফ রিপোর্টার : ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল …