Breaking News

ভবদহের জলাবদ্ধতা, পানি সম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে টিআরএম চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক : ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু, কৃষকদের ক্ষতিপূরণ, আমডাঙা খাল সংস্কার ও উজানে নদী সংযোগসহ বিভিন্ন দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

রোববার বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি জানানো হয়। বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতা ও উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভবদহের সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং ভবদহ এলাকা পরিদর্শনের অঙ্গীকার করে বলেন, ভবদহ ও তিস্তাসহ এ ধরনের সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ মতলেব হোসেন, বিএনপি অভয়নগর উপজেলার সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সংগ্রাম কমিটি সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য অনিল বিশ্বাস, শেখর বিশ্বাস ও শিব পদ বিশ্বাস।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …