যশোরে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

যশোর অফিস : যশোর শহরের দড়াটানা ও ঘোপ এলাকায় দুই খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও শামিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঘোপ জেলরোড এলাকার জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং খোলা অবস্থায় মিষ্টি রাখার অপরাধে মালিক শাহাজান কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দড়াটানা মোড়ের বটতলা হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির মালিককে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার নিয়ম মেনে চলার জন্য সতর্ক করেন।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

About Magpie News

Check Also

বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে লালন আখড়াবাড়িতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে টাইম বোমাসদৃশ বস্তু …