Breaking News

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত, শরীর ছিন্ন-বিচ্ছিন্ন

নড়াইল প্রতিনিধি : খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পুলিশসহ অনেকের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। #. 

About Magpie News

Check Also

যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে খুন হন শাহানারা, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আতিয়ার রহমান …