Breaking News

লেবাননে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

আলজাজিরা : ইসরায়েল জুনে করা যুদ্ধবিরতি কাঠামো চুক্তি প্রায় ৭ হাজার ৭০০ বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধ বন্ধ, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যে ওই সমঝোতা করা হয়েছিল।

বুধবার (০৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা আরও বেড়েছে। এতে দক্ষিণাঞ্চলের কাফর রেমান এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, দক্ষিণ লেবাননে চলমান হামলার সম্মুখসারির শহর জাওতার আল-ঘারবিয়েহতে প্রায় ৮৫ শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও ১৫ শতাংশ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের সেনাবাহিনীর ভাষ্য, ইসরায়েলের এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতি ঘিরে বিদ্যমান সমঝোতা ও ব্যবস্থাপনাকে হুমকির মুখে ফেলছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

সূত্র: আলজাজিরা

About Magpie News

Check Also

পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর সমমর্যাদার পদ পেলেন মিঠুন চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা নিযুক্ত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা করা হয়েছে …