Breaking News

যশোরে দুই ভবনের ছাদে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি : কোন সর্তকতা মূলক প্রচার প্রচারনা ছাড়াই ডেঙ্গু বিস্তারের উপযোগি স্থান দাবি করে শনিবার ১২ সেপ্টেম্বর যশোরের দু’টি ভবনের মালিককে ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ভবনের ছাদে বৃষ্টির পানি জমে থাকা ও অপরিস্কার অপরিচ্ছন্ন ছাদ দৃশ্যমান হওয়ায় এই জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয়।

ভবন দু’টি মালিক জানান,প্রায় প্রতিদিন হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টির পানি জমতেই পারে। তবে ওই বৃষ্টির পানি সরে যাচ্ছে। এ সংক্রান্ত জেলা প্রশাসক দপ্তর থেকে কোন সর্তকতা মূলক অগ্রিম কিছুই না জানিয়েছে অভিযান পরিচালনা করে অধিক পরিমান জরিমানা করে যা ভবর মালিক হতবাক হয়ে পড়েন। তারা এই পরিমান জরিমানা কোন ভাবে কাম্য নয় বলে জানিয়েছেন। ভবন দু’টি হচ্ছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে একতা হাসপাতাল ও অসীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপরের ছাদে অভিযান চালায়। এসময় একতা হাসপাতাল ভবনের মালিক শাহ সুফিকে ৮০ হাজার ও অসীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ভবনের মালিক আব্দুল্লাহ আল আমিন বাচ্চুকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। ভবন দু’টির ছাদে নারিকেল এর খোলা,ভাঙ্গা কমোট পড়ে আছে ও ছাদ অপরিচ্ছন্ন।

About Magpie News

Check Also

যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে খুন হন শাহানারা, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আতিয়ার রহমান …