যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের খড়কি কবরস্থান এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামে এক তরুণীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকার কয়েকজন কিশোরের ইভটিজিংয়ের শিকার হন মিথিলা। ঘটনার পরপরই তিনি বখাটেদের উত্যক্তকরণের তীব্র প্রতিবাদ জানান। এর জেরে অভিযুক্ত বখাটেরা পরবর্তীতে মিথিলার বাড়িতে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করে।

স্বজনরা তাৎক্ষণিকভাবে আহত মিথিলাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটির বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।

About Magpie News

Check Also

বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে লালন আখড়াবাড়িতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে টাইম বোমাসদৃশ বস্তু …