Breaking News

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক

নড়াইল প্রতিনিধি: : নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নড়াইল সদর থানার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাসের দরজার পাশে বসা যাত্রী মো. ইয়াকুব সরদারের (৪০) হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের মো. সুজন মোল্যা (৩৩)কে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, একটি কার্টনের ভেতরে ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।

আটক দুজন বাস শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) অনুযায়ী নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …