তানভীর রায়হান তুহিনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সদর উপজেলার খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন আপন ঠিকানার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য আব্দুল মাজিদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রেশমা খাতুন এবং আপন ঠিকানার ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুজ্জামান মুকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন ঠিকানার সভাপতি তানভীর রায়হান তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম উজ্জ্বল, যশোর জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মো. রাব্বী হোসাইন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান, ইউনিয়ন যুবদলের রাজন তরফদার, রাসেল তরফদার, আনিস তরফদার, আশিক ও সোহাগসহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা, উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়া এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News