Breaking News

যশোরে গাছের ডালে ‘সোনার খনি’!


লাক্ষা পোকার রজন সম্ভাবনার নতুন বাণিজ্য নাকি রেন্টি গাছের মৃত্যুফাঁদ!

ডি এইচ দিলসান : গাছের ডালে সাদা ও লালচে আঠালো আবরণ। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো রোগ কিংবা ভাইরাসের আক্রমণ। কিন্তু এই আঠালো পদার্থই এখন অনেকের কাছে জীবিকার নতুন উৎস। এটি লাক্ষা পোকার নিঃসৃত প্রাকৃতিক রজন, স্থানীয়ভাবে যা ‘ভাইরাস’ নামে পরিচিত। দেশের উত্তারাঞ্চলে চাষ হলেও যশোরে সেটা তৈরি হচ্ছে প্রাকৃতিক ভাবে। তবে লাক্ষা পোকার রজন সম্ভাবনার নতুন বাণিজ্য হলেও স্থানীয়দের অভিযোগ এই পোকা রেন্টি গাছের মৃত্যুফাঁদ হিসেবে পরিচিত হচ্ছে। যদিও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সদস্য অনুপ কুমার বলেন লাক্ষা পোকার কারনে পরিনত গাছ মরে না, তবে অতিরিক্ত ডাল কাটার ফলে গাছ মরে যেতে পারে।


যশোরের মণিরামপুর, কেশবপুরসহ বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে গাছের ডাল থেকে এই রজন সংগ্রহ করছেন স্থানীয় মানুষ। গাছের আক্রান্ত ডাল কেটে, সেখান থেকে রজন ছাড়িয়ে কেজি দরে বিক্রি করছেন তারা। কেউ করছেন পেশা হিসেবে, কেউবা বাড়তি আয়ের আশায়। অল্প পুঁজি ও শ্রমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হলেও এর সঙ্গে জড়িয়ে উঠেছে পরিবেশগত উদ্বেগ। সরজমিনে দেখা গেছে যশোরের মনিরামপুরে রেন্টি গাছের ডালে বাড়ছে লাক্ষা পোকার বিস্তার। গাছের কচি ডালে সাদা জালের মতো আস্তরণ, পরে লাল-সাদা গুটির মতো আবরণ তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, আক্রান্ত ডাল শুকিয়ে যাওয়ার পাশাপাশি মারা যাচ্ছে ৩৫ থেকে ৪০ বছরের পুরোনো রেন্টি গাছও। অন্যদিকে এই পোকার নিঃসৃত আঠালো পদার্থ বা রজন সংগ্রহ করে বিক্রির মাধ্যমে তৈরি হচ্ছে নতুন আয়ের সুযোগ। কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা দরে রজন বিক্রির কথা ছড়িয়ে পড়ায় এলাকায় বাড়ছে সংগ্রহকারীদের আনাগোনা। তবে এই বাণিজ্যের আড়ালে গাছের ডাল চুরি ও নির্বিচারে ডাল কাটার অভিযোগও উঠেছে। রোববার মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। নেহালপুর, মনোহরপুর, কুলটিয়া, দূর্বাডাঙ্গা ও খানপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে রেন্টি গাছে পোকার আক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা তৈয়েব কাদের গাজী বলেন, ‘গাছের ছোট ও নরম ডালগুলোর গায়ে প্রথমে সাদা মাকড়সার জালের মতো আস্তরণ তৈরি হয়। কয়েক দিন পর সেখানে লাল ও সাদা গুটির মতো দেখা যায়। এরপর ডালগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। অনেক পুরোনো গাছও মারা যাচ্ছে।’


গাছমালিক হাবিবুর রহমান জানান, কয়েক মাসের মধ্যে তাঁর ৬ থেকে ৭টি রেন্টি গাছ পোকার আক্রমণে মারা গেছে। তিনি বলেন, ‘রজন বিক্রি করে টাকা পাওয়া যায় এমন প্রচারের পর এলাকার একশ্রেণির যুবক গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে গাছের মালিকের অনুমতিও নেওয়া হচ্ছে না।’
রেন্টি গাছের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি হয়। দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা এসব গাছ মারা যাওয়া কিংবা নির্বিচারে ডাল কেটে নেওয়ায় ভবিষ্যতে কাঠের আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত ক্ষতির আশঙ্কাও করছেন স্থানীয়রা।
খোজ নিয়ে জানা গেছে লাক্ষা পোকার নিঃসৃত আঠালো পদার্থ থেকে তৈরি হয় প্রাকৃতিক রজন। পওক্রিয়াজাতকরণের মাধ্যমে এই রজন থেকে তৈরি করা হয় লাক্ষা বা গালা, যা কাঠের আসবাবপত্রের পলিশ, গহনা বানানো, বার্নিশসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।
মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর অঞ্চল থেকে সংগৃহীত রজন চলে যাচ্ছে রাশশাহী, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের দিকে। রজন ক্রেতা মামুন, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসছেন। তিনি জানান, আমি এই রজন সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত। তাঁর ভাষ্য অনুযায়ী, সংগৃহীত রজন মেশিনের মাধ্যমে পরিশোধন করে আসবাবপত্রে ব্যবহারের গালা পলিশ তৈরির কাজে ব্যবহার করা হয়। দামের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন গাছ থেকে কেটে নিয়ে আসলে ৪০০ টাকা আর কেটি দিয়ে গেছে ৮০০ টাকা কেজি দওে ক্রয় করি। তাঁর দাবি, ভারতে দীর্ঘদিন ধরে লাক্ষা পোকার চাষ ও রজন উৎপাদনের প্রচলন রয়েছে। বর্তমানে বাংলাদেশেও এ কার্যক্রম বিস্তৃত হচ্ছে।


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান তাহমিনা বেগম জানিয়েছেন, লাক্ষা পোকা মূলত রেন্টি গাছের ডালের রস খেয়ে জীবন ধারণ করে। পোকাটির শরীর থেকে একধরনের আঠালো পদার্থ নিঃসৃত হয়, যা ডালের গায়ে জমে রজন তৈরি করে। এই রজন সংগ্রহ করে পরিশোধনের মাধ্যমে সিডল্যাক তৈরি করা হয়। পরবর্তী প্রক্রিয়ায় তা থেকে বিভিন্ন ধরনের শিল্পপণ্য উৎপাদন করা সম্ভব। তিনি বলেন বৈজ্ঞানিক গবেষণাতেও রেইনট্রি বা লাক্ষা পোকার অন্যতম আশ্রয়দাতা গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সব লাক্ষা পোকা একইভাবে গাছের ক্ষতি করে না। গবেষণায় কিছু পওজাতির পোকার ব্যাপক বিস্তার ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বড় রেইনট্রি গাছ মারা যাওয়ার তথ্যও পাওয়া গেছে। বিশেষ করে বারবার আক্রমণ, অতিরিক্ত ডাল ছাঁটাই এবং যথাযথ পরিচর্যার অভাব গাছের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।


যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ^াস বক্তব্য অনুযায়ী, সঠিক নিয়মে লাক্ষা সংগওহের জন্য আক্রান্ত ডাল কেটে নেওয়া হলে রেইনট্রি গাছের তেমন ক্ষতি হয় না, বরং নতুন ডাল গজানোর সুযোগ তৈরি হয়। তবে এ ক্ষেত্রে গাছের বয়স, স্বাস্থ্য, ডাল কাটার পরিমাণ ও সময় গুরুত্বপূর্ণ।

About Magpie News

Check Also

ইকবাল সোবহান চৌধুরীকে আটকেনিন্দা ও উদ্বেগ জেইউজের

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা …