সংবাদ বিজ্ঞপ্তি : অঘ্রাণের সন্ধ্যারাতে জমে ওঠে জানা-অজানার এক মহালড়াই। স্মৃতির ভান্ডারে সঞ্চিত তথ্য ও জ্ঞানের এ লড়াইয়ে প্রতিযোগী ছিল কচিকাঁচারা। কোমলমতি শিশুদের পাশাপাশি একপর্যায়ে তাঁদের বাবা-মায়েরাও শামিল হন এ জ্ঞানযুদ্ধে। বুধবার সন্ধ্যায় যশোর শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস হোমে বার্ষিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতাকে ঘিরে জমে ওঠে জ্ঞানের এ জমজমাট লড়াই। চার দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে এদিন শেষ হয় এ বছরের আয়োজন।
প্রতিযোগিতার এই চতুর্থ দিনে ছিল দ্বিতীয় শ্রেণি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিযোগিতা। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় জুওয়াইরিয়া জান্নাত আইজা। প্রথম রানারআপ তাবিবা নাহিয়ান আফ্রিদা এবং দ্বিতীয় রানারআপ কাজী তাওহীদুর রহমান। অভিভাবকদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তামান্না রহমান। প্রথম রানারআপ সোহাইল হোসেন এবং দ্বিতীয় রানারআপ আয়েশা সিদ্দিকা ঐশী।
এদিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডা. সাদিয়া মনোয়ার ঊষা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আযম টিটো। শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব।
এর আগে আয়োজনের প্রথম দিন অনুষ্ঠিত হয় নার্সারি শ্রেণির প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় মেহরিশ হোসেন। প্রথম রানারআপ শেখ উম্মে আইমান ইনায়া এবং দ্বিতীয় রানারআপ সেহরিশ আনায়া লিরিক। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় কেজি শ্রেণির প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় জারিফ ইসলাম। প্রথম রানারআপ আরশান ফাঈদ সিদ্দিকী এবং দ্বিতীয় রানারআপ অনিন্দ্য মজুমদার। তৃতীয় দিন ছিল প্রথম শ্রেণির প্রতিযোগিতা। এদিন চ্যাম্পিয়ন হয় আয়েশা নাজিফা। প্রথম রানারআপ ফুয়াদ আল হাসান এবং দ্বিতীয় রানারআপ তাহিরা তাবাসসুম তোয়া।
Check Also
যশোরের ফুটবল ইতিহাসের ১৩ নক্ষত্রকে সংবর্ধনা
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য থেকে জাতীয় নারী দলের খেলোয়াড় ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ …
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News