খুলনা বিভাগ

মণিরামপুরে ঘরের ভেতর গাঁজার চাষ, ৪৫টি গাছসহ নারী আটক

মণরিামপুর প্রতনিধি যশোরের মণিরামপুরে নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতর গাঁজার চাষের অভিযোগে মাহফুজা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘরটি থেকে ৪৫টি জীবিত গাঁজাগাছ জব্দ করা হয়।বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকলা গ্রামে অভিযান চালিয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গাঁজাগাছগুলো জব্দ করে। পরে ওই …

Read More »

দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : তীব্র গরমের মধ্যে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। দিনে-রাতে মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা। বিদ্যুৎ চলে গেলেই তীব্র গরমে রোগীদের হাতপাখা দিয়ে বাতাস করতে হচ্ছে স্বজনদের। অথচ হাসপাতালের …

Read More »

‘বিশেষ কোটায়’ কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে পাঁচ ধরনের শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : যশোর শিক্ষাবোর্ডসহ দেশের সকল কলেজে ‘বিশেষ কোটায়’ পাঁচ ধরনের শিক্ষার্থী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বিশেষ শিক্ষার্থীরা হলো, বিশেষ চাহিদা (প্রতিবন্ধী) সম্পন্ন শিক্ষার্থী, প্রবাসী সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা। যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক …

Read More »

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত, শরীর ছিন্ন-বিচ্ছিন্ন

নড়াইল প্রতিনিধি : খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা …

Read More »

ঝিকরগাছায় রাতের আঁধারে ১৮৬ পেঁপে গাছ কর্তন

ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে এক কৃষকের লিজ নেওয়া জমির ১৮৬টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী জানান, সোমবার দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তার লিজ …

Read More »

যবিপ্রবির গবেষণা: প্রক্রিয়াজাত খাবারে ভারী ধাতুর ভয়ংকর উপস্থিতি, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা,

৩২ পণ্যের মধ্যে ৩১টিতে শিশুদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি, সবচেয়ে বেশি উদ্বেগ সীসা ও ক্রোমিয়াম নিয়ে নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে পাওয়া বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারে উদ্বেগজনক মাত্রায় ভারী ধাতুর উপস্থিতি পাওয়ার তথ্য উঠে এসেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) যৌথ গবেষণায়। গবেষণায় ৩২টি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য পরীক্ষা করে বিশেষ করে সীসা (Pb) …

Read More »

যশোরে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

যশোর অফিস : যশোর শহরের দড়াটানা ও ঘোপ এলাকায় দুই খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও শামিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ঘোপ জেলরোড এলাকার জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং খোলা …

Read More »

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

নড়াইল প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।   আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের …

Read More »

ব্র্যাক ডেয়ারি সেন্টার, সাতক্ষীরা ঘোষসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ।। দুধ ও বাসি মিষ্টি ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন ঘোষ ডেয়ারি, দুগ্ধ খামার ও বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোর জেলা কার্যালয়। শনিবার (৫ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ভেজাল সন্দেহে ৫০ লিটার দুধ জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের বাসি মিষ্টিও জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।বাংলাদেশ …

Read More »

অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫)। আমজেদ গাজী উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে। আছিরন বিবি …

Read More »