Breaking News

যশোরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১, হাসপাতালে চিকিৎসাধীন ৩৫

নিজস্ব প্রতিবেদক : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে।

রোববার (১৬ আগস্ট) সিভিল সার্জন অফিস প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৪১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে যশোর জেলায় ডেঙ্গুতে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …