প্রেস বিজ্ঞপ্তি:নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের যশোর জেলা প্রতিনিধি হিমেল খাঁনের মাতা মোসরাফুন্নেসা (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিনগত রাতে গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মোসরাফুন্নেসা প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক এসএম তৌহিদুর রহমানের বোন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। একইসাথে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News