ক্রীড়া প্রতিবেদক : মাস্টার্স কাপ ফুটবলের গ্রুপ নির্ধারণ ও ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে পিজ্জাওলজি যশোর রেস্টুরেন্টে এ গ্রুপ নির্ধারণ ও ট্রফি উন্মেচন করা হয়। সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোস্তফা কামাল।
সোনালী অতীত ক্লাবের সহসভাপতি কবিরুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় মাসুদ মোহাম্মদ সাথী, কাওসার আলী, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সোহেল আল মামুন নিশাদ, সদস্য সচিব আশরাফুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুল্লাহ।
সেভেন এ সাইড এই ফুটবল টুর্নামেন্টে ‘ক’ গ্রুপে পড়েছে গোলাপ, জুই, কামিনী ও বেলী। অপরদিকে ‘খ’ গ্রুপে রয়েছে সূর্যমুখি, কদম, জবা ও শাপলা।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News