Breaking News

স্বপন ভট্টাচার্য্যের (এপিএস) গাজী আসাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : যশোর- ৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ব্র্যাক অফিস সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গাজী আসাদ একই উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি থানা যুবলীগের সদস্য।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি জেলা গোয়েন্দা পুলিশ রাজগঞ্জ বাজার থেকে গাজী আসাদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে যশোর কেতোয়ালি থানায় মামলা রয়েছে।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …