প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির বেহাল দশা,

আহ্বায়ক, সদস্য সচিব ও এক সদস্যের পদত্যাগে বাড়ছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠনের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। একই দিনে কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেছেন। এর আগে কমিটির কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন ও মতবিরোধের খবর সামনে আসে।

ফলে সংকট নিরসনের লক্ষ্যে গঠিত এই কমিটিই এখন নতুন করে সংকটে পড়েছে। বিশেষ করে ১৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর শীর্ষ দুই দায়িত্বশীলের পদত্যাগে নির্ধারিত সময়ে নির্বাচন আদৌ সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

কমিটির দায়িত্ব ছিল প্রেসক্লাবের চলমান সংকট নিরসন, নতুন সদস্যপদ প্রদান এবং নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। ইতোমধ্যে নতুন সদস্যপদের জন্য ১০১ জন সাংবাদিক ফরম সংগ্রহ করেন এবং ৯৫ জন আবেদন জমা দেন। যাচাই-বাছাই শেষে দুই দফায় ৩৬ জন সাংবাদিককে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে।

কিন্তু দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ পর্যায়ে আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগে এখন কমিটির কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণ সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে নানা আলোচনা ও হতাশা।

সংকট সমাধানের জন্য গঠিত আহ্বায়ক কমিটিই যখন সংকটে—তখন প্রেসক্লাব যশোরের আগামী পথচলা কোন দিকে, সেটিই এখন বড় প্রশ্ন।

About Magpie News

Check Also

বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে লালন আখড়াবাড়িতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে টাইম বোমাসদৃশ বস্তু …