প্রেস বিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী তৌহিদুর রহমান
(৯০) আজ ৫ অক্টোবর সোমবার ভোরে ঢাকায় নিজবাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অ্যাসোসিয়েট প্রেস অব
পাকিস্তান (এপিপি), বাসসসহ বিভিন্ন গণমাধ্যমে ৩৫ বছর সাংবাদিকতায় যুক্ত
ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মের সাথেও জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক
বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ
সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেছেন।
একইসাথে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Check Also
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে খুন হন শাহানারা, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক : যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আতিয়ার রহমান …
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News