Breaking News

জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, এক টেস্টেই সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসাল


স্পোর্টস ডেস্ক : এরপর উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসাল পূর্ণ করে নতুন ইতিহাস গড়েন এই বাংলাদেশি ক্রিকেটার। এর আগে একই টেস্টে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি ও উইকেটকিপার হিসেবে আটটি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার লিন্ডসকে ছাড়িয়ে নতুন রেকর্ড নিজের করে নিলেন লিটন

আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের শেষ দিনে প্রথম সেশনে দীর্ঘ সময় ধরে উইকেট পাচ্ছিল না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে লাঞ্চ বিরতির ঠিক আগে এবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলকে ফিরিয়ে স্বস্তি এনে দেন লিটন।

দুর্দান্ত ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ নিয়ে ৩৩ রান করা ইকরামকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। আর এই ক্যাচের মধ্য দিয়েই পূর্ণ হয় তাঁর ৯টি ডিসমিসালের রেকর্ড।

জন্মদিনে ব্যাট হাতে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করার পাশাপাশি উইকেটের পেছনে বিশ্বরেকর্ড গড়ে দিনটিকে স্মরণীয় করে রাখলেন লিটন দাস।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …