নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) যশোর জেলা শাখার নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কালু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব মুকুল।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এ.বি.এম. আখতারুজ্জামান, সহসাধারণ সম্পাদক ডি.এইচ. দিলসান, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার আলী এবং দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন মঞ্জু।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, আ.ফ.ম. আশরাফুলদ্দৌলা টিটো, এ.কে.এম. গোলাম সরওয়ার ও ইমরান হোসেন পিংকু।
দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা সোহেল মাসুদ হাসান টিটু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তালহা বিন নজরুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুন মিয়া।
এছাড়া চিন্ময় সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক জাতীয় দলের ফুটবুলার রাকিবুল আলম, সাবেক জাতীয় হকি এবং ফুটবলার ও বিকেএসপির চিফ কোচ কাওসার আলীসহ আরো অনেকে।
নতুন কমিটির মাধ্যমে যশোরের ক্রীড়াঙ্গনের সংবাদ, ইতিহাস, ঐতিহ্য ও ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News