Breaking News

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে সব পরীক্ষার্থী ফেল, শতভাগ পাস তিনটিতে

স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ১৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেননি। অন্যদিকে, শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন তিনটি প্রতিষ্ঠানের।

যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি, সেগুলো হলো—কুষ্টিয়ার হাজী নুরুল ইসলাম কলেজ, মেহেরপুরের মোরেকা জাগরণ কলেজ, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ, খুলনার মডেল মহিলা কলেজ, মাগুরার বুজরুক শ্রীকুন্দি কলেজ, যশোরের সবুজ পল্লী কলেজ, খুলনার ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ, কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজ, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাটের কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, নড়াইলের মাকরাইল করিম খালেক সোলায়মান ইনস্টিটিউট, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ এবং সাতক্ষীরার এ কে ফজলুল হক এমসিএ কলেজ।

শতভাগ পাস করা তিনটি প্রতিষ্ঠান হলো—ঝিনাইদহ ক্যাডেট কলেজ (পরীক্ষার্থী ৪৩ জন), খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (৬১) এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ (২৩)।

গত চার বছরে শতভাগ অকৃতকার্য ও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের পরিসংখ্যান: ২০২৩ সালে শতভাগ অকৃতকার্য সাতটি, শতভাগ পাস দশটি; ২০২৪ সালে শতভাগ অকৃতকার্য সাতটি, শতভাগ পাস ১৩টি; ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য ২০টি, শতভাগ পাস পাঁচটি; ২০২৬ সালে শতভাগ অকৃতকার্য ১৬টি, শতভাগ পাস তিনটি।

বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। তাদের বক্তব্য শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবারও কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে। প্রয়োজনে অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।

About Magpie News

Check Also

ভারতে তাণ্ডবের পর বাংলাদেশে ধেয়ে আসছে ‘অর্ণব’

ম্যাগপাই নিউজ ডেক্স : ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় …