Breaking News

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস ৫২.১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটেছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অনুত্তীর্ণ হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসেবে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ৯১টি।

About Magpie News

Check Also

ভারতে তাণ্ডবের পর বাংলাদেশে ধেয়ে আসছে ‘অর্ণব’

ম্যাগপাই নিউজ ডেক্স : ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় …