ডি এইচ দিলসান : যশোর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক নোর মোহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে ৭ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যশোরের জেলা প্রশাসক। কমিটির সদস্য সচিব করা হয়েছে চিন্ময় সাহাকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
- যশোরের পুলিশ সুপার
- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
- জেলা সমাজসেবা উপপরিচালক
- জেলা ক্রীড়া অফিসার
- ক্রীড়া সংগঠক মাহাতাব নাছির পলাশ
আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি নির্ধারিত সময়ের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার পাশাপাশি গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করবে।
যশোরের ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত এই অ্যাডহক কমিটির মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে। একই সঙ্গে বিভিন্ন খেলাধুলার আয়োজন, খেলোয়াড়দের উন্নয়ন এবং ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News