Breaking News

মণিরামপুরে নারীর মরদেহ উদ্ধার

মণিরামপুর প্রতবনিধি :
মণিরামপুরে সড়কের পাশ থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মণিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের ওপর এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মণিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন জানান, ভোর ৬টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। এ ছাড়া ওই সময় সড়কে মানুষের চলাচল কম থাকায় কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহত নারীর নাম রোমেছা বেগম(৪৫)। তাঁর বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারীকে বেশ কিছুদিন ধরে মণিরামপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত কোনো গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …