Breaking News

খুলনায় মুদি দোকানিকে গুলি

খুলনা অফিস : খুলনায় আকাশ কুণ্ডু নামে এক মুদি দোকাননিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। খুলনা থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা আকাশ কুণ্ডকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলি তার পেটে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

About Magpie News

Check Also

যশোরে মধ্যরাতে মাঠে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, চলছে মোড়ে মোড়ে তল্লাশি

যশোর অফিস : যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মধ্যরাতে …