নিজস্ব প্রতিবেদক : যশোরের সুপরিচিত খাবারের প্রতিষ্ঠান পাঁচফোঁড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের প্রমাণ পেয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। রান্নাঘরে মশা-মাছির উপদ্রব, যত্রতত্র ময়লা-আবর্জনা, স্যাঁতসেঁতে পরিবেশ এবং একই ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাংস সংরক্ষণের মতো অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।এসময়, যশোর শহরের এম কে রোডের পাচফোড়ন রেস্টুরেন্টে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজ সুমনা পাল এর নেতৃত্বে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত রেস্তোরার রান্নাঘর পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং মেঝে স্যাতসেতে অবস্থা পরিলক্ষিত হয়। ফ্রিজে কাচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।রান্নাঘরে তেলাপোকা ও মাছি দমনের কোন ব্যবস্থা পরিলক্ষিত হয়নি,

খোলা খাবারে মাছি এবং ডাস্টবিন খোলা অবস্থায় পাওয়া যায় এবং প্রিমিসেন্স লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ অন্যান্য অসংগতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য

আইন-২০১৩ এর ৩৯ ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ১০০০০০/- ( কথায়: এক লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয়।এরপর অভিযানকারী দলটি যশোর শহরের দড়াটানায় অবস্থিত নিউ ভৈরব হোটেল ও জনি হোটেলে অভিযান চালায়। সেখানে খাবার প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়।তবে গুরুতর কোনো

অনিয়মের প্রমাণ না পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যশোর জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব আব্দুর রহমান এর সমন্বয়ে পরিচালিত উক্ত অভিযানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টাফবৃন্দ, যশোর সদর স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মহিবুল ইসলাম উপস্থিত ছিলেন। যশোর জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News