নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার ফলে যশোর বোর্ডের অধীন দশ জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে যশোর জেলা। সবার নিচে রয়েছে নড়াইল।
শনিবার প্রকাশিত ফলে জেলাভিত্তিক পাসের হার হলো: যশোরে ৫২ দশমিক ৯৪ শতাংশ, খুলনায় ৪৬ দশমিক ৬৫, চুয়াডাঙ্গায় ৪৬ দশমিক ১৩, কুষ্টিয়ায় ৪৫ দশমিক ৩৮, সাতক্ষীরায় ৪৩ দশমিক ৪৫, ঝিনাইদহে ৪১ দশমিক ৯৮, মেহেরপুরে ৪০ দশমিক ৭৬, বাগেরহাটে ৩৮ দশমিক ৮৬, মাগুরায় ৩৭ দশমিক ৩৬ এবং নড়াইলে ৩৬ দশমিক ৭৮ শতাংশ।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News