বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি মাজারে যান। এ সময় তিনি জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে মাজারে যাওয়ার পথে বেলা সাড়ে ১২টায় খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত একটি পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News