প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে)।
এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ বলেন, ‘মিথ্যা মামলায় একজন জ্যেষ্ঠ সাংবাদিককে নিজ কার্যালয় থেকে আটক করার ঘটনা দুঃখজনক ও নজিরবিহীন। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত।’
নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তি দাবি করেছেন।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News