প্রেস বিজ্ঞপ্তি : রোববার বিকেলে যশোরের কেশবপুরে মব সৃষ্টি করে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য আব্দুল্লাহ আল মামুন স্বাধীনকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেইউজে।এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ বলেন, এ ধরণের মব কালচার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এটি কখনই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জেইউজে অবিলম্বে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন স্বাধীনের মুক্তির দাবি জানিয়েছে।
Check Also
যশোরে মধ্যরাতে মাঠে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, চলছে মোড়ে মোড়ে তল্লাশি
যশোর অফিস : যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মধ্যরাতে …
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News