প্রেস বিজ্ঞপ্তি : যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক যুগ্ম সম্পাদক তবিবর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে তার প্যান সাইনোসাইটিস ও নাকের পর্দা সংক্রান্ত অপারেশন সম্পন্ন হয়েছে।
যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সাংবাদিক তবিবর রহমানের আশু সুস্থতা কামনা করেছে। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News