যশোর প্রতিনিধি: বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম পর্যালোচনায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বৃহত্তর যশোর অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। প্রকল্পের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে যশোরসহ বৃহত্তর অঞ্চলের কৃষি, পানি ব্যবস্থাপনা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News