Breaking News

Magpie News

পাসের হারে শীর্ষে যশোর জেলা, তলানিতে নড়াইল

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার ফলে যশোর বোর্ডের অধীন দশ জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে যশোর জেলা। সবার নিচে রয়েছে নড়াইল। শনিবার প্রকাশিত ফলে জেলাভিত্তিক পাসের হার হলো: যশোরে ৫২ দশমিক ৯৪ শতাংশ, খুলনায় ৪৬ দশমিক ৬৫, চুয়াডাঙ্গায় ৪৬ দশমিক ১৩, কুষ্টিয়ায় ৪৫ দশমিক ৩৮, সাতক্ষীরায় ৪৩ দশমিক ৪৫, …

Read More »

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস ৫২.১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক …

Read More »

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর শাখার সভাপতি কালু, সম্পাদক মুকুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) যশোর জেলা শাখার নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কালু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব মুকুল।শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের …

Read More »

ভারতে তাণ্ডবের পর বাংলাদেশে ধেয়ে আসছে ‘অর্ণব’

ম্যাগপাই নিউজ ডেক্স : ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার …

Read More »

১১ দিন পর গ্রামে ফিরল চারটি নিথর দেহ, পাশাপাশি চার কবর—শোকে স্তব্ধ মণিরামপুরের মোহনপুর

নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত যশোরের মণিরামপুর উপজেলার একই পরিবারের চার সদস্যের মরদেহ ১১ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার ভোরে উপজেলার মোহনপুর গ্রামের বাড়িতে মরদেহগুলো পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। ছেলে, পুত্রবধূ ও দুই নাতনিকে হারিয়ে নির্বাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী …

Read More »

যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেনসহ ৬ দফা দাবিতে প্রতীকী রেল অবরোধ

নিজস্ব প্রতিবেদকবেনাপোল- যশোর-ঢাকা দর্শনা-কোটচাঁদপুর- ঢাকা রুটে রেলযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সকালে প্রভাতী ট্রেন চালুর দাবিতে ফের আন্দোলনে নেমেছে যশোরবাসী। মঙ্গলবার যশোর কালেক্টরেট চত্বরে ‘বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র উদ্যোগে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, আগামী এক মাসের মধ্যে দাবি আদায় না …

Read More »

যশোরের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। বিষয়টি জানাজানির পর আত্মগোপনে চলে গেছেন অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন। নির্যাতিত স্কুল ছাত্রীর পিতা জানান, তার মেয়ে অভয়নগরের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ …

Read More »

খুলনায় মুদি দোকানিকে গুলি

খুলনা অফিস : খুলনায় আকাশ কুণ্ডু নামে এক মুদি দোকাননিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। খুলনা থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা আকাশ কুণ্ডকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত …

Read More »

যশোরে সড়ক দুর্ঘটনায় তিন তরুণ নিহত,ইমামসহ আহত ৩

যশোর অফিস : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া ইজিবাইকের ধাক্কায় এক মসজিদের ইমামসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মঙ্গলগতি …

Read More »

যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগমের প্রত্যাশা এমপি গোলাম রসুলের

যশোর অফিস : যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেছেন, আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চ উপলক্ষে যশোরের মুড়লি মোড়ে আয়োজিত জনসভায় দেড় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। যা স্মরণকালের ইতিহাসে সর্বাধিক হবে বলে উল্লেখ করেন তিনি।শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সাংবাদিক …

Read More »