Breaking News

যশোরে এক রাতে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার নয়টি থানা ও ডিবি সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে কোতোয়ালি থানা এলাকায় ১৭ জন, চৌগাছায় ২ জন, মণিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Magpie News

Check Also

মাঠ সংস্কারের যুক্তিতে গাছ কাটার পক্ষে অধ্যক্ষের সাফাই

বাঘারপাড়া ডিগ্রি কলেজে ১৬টি মেহগনি গাছের মোটা ডাল ছাঁটাই নিয়ে বিতর্ক, অনুমতি ছিল ছোট ডাল …