Breaking News

Magpie News

কারাগার থেকে মুক্ত বেনজীর

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেনবাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এর আগে শর্তসাপেক্ষে গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন আমিরাতের একটি আদালত। জামিনের ক্ষেত্রে আদালত কয়েকটি শর্ত আরোপ করেন। এর মধ্যে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি …

Read More »

বাড়লো এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক : ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২ আগস্ট) ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে …

Read More »

ভবদহের পানি নিষ্কাশন সংকট: কৃষক-জনতার অবস্থান কর্মসূচি সোমবার

ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকটের স্থায়ী সমাধানের দাবিতে আগামীকাল ৩ আগস্ট সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে কৃষক মুক্তি সংগ্রাম, শাখা নড়াইল–যশোর কমিটি। বছরের পর বছর ভবদহের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি, ফসল, বসতবাড়ি ও মানুষের জীবন-জীবিকা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ একের পর এক …

Read More »

ফটো সাংবাদিক শামসুজ্জামান স্বজনের সুস্থতা কামনা

সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ও দৈনিক বাংলার ভোর পত্রিকার ফটো সাংবাদিক শামসুজ্জামান স্বজন অসুস্থ্য অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।শামসুজ্জামান স্বজনের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ চিকিৎসাধীন স্বজনের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Read More »

চৌগাছায় ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা লিখিত এজাহারের …

Read More »

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

যশোর অফিস : গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। শনিবার বিকেলে শহরের মনিহার চত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলেও গণভোটের রায় …

Read More »

সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম

যশোর অফিস : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা বন্ধ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।শনিবার বৈরী আবহাওয়ার মধ্যেও যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা যুবদল আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতিবিরোধী …

Read More »

কুমিল্লায় কবর খনলে মিলল ২৪ বছরের অক্ষত মরদেহ

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। শুক্রবার (৩১ জুলাই) …

Read More »

চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবি — ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, যশোর:যশোরের চৌগাছা উপজেলার কাঁচাবাজারে নির্মাণাধীন মডেল মসজিদের বর্তমান স্থান পরিবর্তনের দাবিতে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান-মালিক ও ব্যবসায়ী নেতা দাবি করেন, নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে বাজারের বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং শতাধিক পরিবারের জীবিকা বিপন্ন হবে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক …

Read More »

বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছে তদন্ত সংশ্লিষ্টরা নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় গত ছয় মাসে পৃথক ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৩৮ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তদন্ত সংশ্লিষ্টদের প্রাথমিক অনুসন্ধানে এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল, পূর্ববিরোধ, চাঁদাবাজি, দখল-বাণিজ্য এবং অবৈধ অর্থনৈতিক স্বার্থকে …

Read More »