আলোচিত

স্বপন ভট্টাচার্য্যের (এপিএস) গাজী আসাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : যশোর- ৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ব্র্যাক অফিস সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গাজী আসাদ একই উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। …

Read More »

রানার সম্পাদক মুকুল হত্যাবার্ষিকী আজ: বিচার হয়নি ২৮ বছরেও

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২৮ বছরেও যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের আলোচিত হত্যাকাণ্ডের রহস্যের পুরোপুরি উন্মোচন হয়নি। এর মধ্যে গত ১৬ বছর ধরে উচ্চ আদালতের আইনি জটিলতায় আটকে আছে চাঞ্চল্যকর এ মামলার বিচার কার্যক্রম। ফলে মামলার আসামিরাও এখনো আইনের আওতায় আসেননি। আইনজীবীরা বলছেন, যে রিট আবেদনের …

Read More »

যশোরে অ্যাম্বুলেন্স চাপায় নিহত ২ যুবক

নিজস্ব প্রতিবেদক যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় যশোর থেকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (২৮ আগস্ট) রাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—যশোরের ঝুমঝুমপুর-বালিয়াডাঙ্গা এলাকার আজাদের ছেলে শাওন (২৫) এবং হামিদপুর এলাকার মৃত আবুলের ছেলে মিল্লাদ (২৬)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার …

Read More »

সৌখিন ক্রীড়া চক্রের মিলনমেলা, সভাপতির দায়িত্ব নিলেন প্রকৌশলী মোস্তফা কামালের

ক্রীড়া প্রতিবেদক : একসময় যশোরের ফুটবল মাঠ মাতানো খেলোয়াড়, কোচ ও সংগঠকদের পদচারণায় শনিবার সকালে প্রাণ ফিরে পেয়েছিল প্রেসক্লাব যশোর অডিটোরিয়াম। দীর্ঘদিন পর একসঙ্গে বসে পুরোনো দিনের গল্প, মাঠের স্মৃতি আর সৌখিন ক্রীড়া চক্রের সোনালি সময়ের কথা স্মরণ করলেন ক্লাবটির সাবেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। নতুন সভাপতির অভিষেক অনুষ্ঠানটি যেন …

Read More »

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

অনলাইন ডেস্ক : নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বংসী বন্যায় সবশেষ মৃতের সংখ্যা ৫৭৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বংসী বন্যার পর এখন পর্যন্ত ১ হাজার ৯২৪ জন …

Read More »

মণিরামপুরে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ দুই কবিরাজ আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে কবিরাজির আড়ালে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির কারবার চালিয়ে আসার অভিযোগে কুলটিয়া ইউনিয়ন ওলামালীগের সভাপতি এমদাদুল হক কবিরাজ ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের পাকড়াও করা হয় এবং কম্পিউটার দোকানদারসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী …

Read More »

শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব: অনিন্দ্য ইসলাম অমিত

যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সরকার এক্সট্রা কারিকুলাম ও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।শুক্রবার যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ …

Read More »

যশোরে মাকে গলা কেটে হত্যার ১৭ ঘণ্টার মধ্যে পিবিআই গ্রেফতার করলো ঘাতককে

যশোর অফিস : যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা …

Read More »

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নিখোঁজ ৬৬৭

অনলাইন ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগেও মৃতের সংখ্যা ৩৫৯ বলে জানানো হয়েছিল। তবে পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে নতুন করে হতাহতের খবর আসায় মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে।এদিকে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, এ দুর্যোগের পর এখন পর্যন্ত ৬৬৭ …

Read More »

যশোরে ছেলের হাতে মা খুন

যশোর অফিস : স্ত্রী চলে যাওয়ায় রাগান্বিত হয়ে বটি দিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন করলো মামুনুর রশিদ মামুন নামে এক স্কুল শিক্ষক। আজ বৃহষ্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার বাজেদুর্গাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত আলতাফ হোসেন মাষ্টারের স্ত্রী। ঘাতক ছেলে ঝিকরগাছা উপজেলার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির …

Read More »