খুলনা বিভাগ

যশোরে মাসে সাড়ে ২১ কোটি টাকার ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগ, তিন ফার্মেসিকে জরিমানা

ডি এইচ দিরসান, যশোর : দরিদ্র ও অসচ্ছল রোগীদের বিনামূল্যেদেওয়ার জন্য ওষুধ কোম্পানিগুলোর সরবরাহ করা ফিজিশিয়ানস্যাম্পল ঘিরে যশোরে অবৈধ বেচাকেনার অভিযোগ উঠেছে।করের আওয়াতামুক্ত এ মেডিসিন চিকিৎসকদের কাছেপৌঁছানোর কথা থাকলেও এসব ওষুধের একটি অংশ বিভিন্নফার্মেসিতে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টব্যক্তিরা। জেলার ওষুধ কোম্পানিগুলোর প্রতিনিধিদের স্যাম্পলবরাদ্দের হিসাব অনুযায়ী, প্রতি মাসে কমপক্ষে …

Read More »

যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার : যশোরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকায় তার নিজ বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে এ ঘটনা ঘটে। …

Read More »

কাশিমপুরে ৭ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দিল ‘আপন ঠিকানা’

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী সাত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন ‘আপন ঠিকানা’র উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কাশিমপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান …

Read More »

বেনাপোল দিয়ে দেশে আনা হলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

স্টাফ রিপোর্টার : ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে কড়া নিরাপত্তায় মরদেহবাহী …

Read More »

যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’। সাধারণ মানুষের পরিধেয় লোকজ পোশাক লুঙ্গিকে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং পোশাককেন্দ্রিক সামাজিক ট্যাবু ও শ্রেণিবৈষম্য ভেঙে ফেলার লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারের প্যারেডের মূল প্রতিপাদ্য ছিল ‘সংস্কৃতির সমতা’। …

Read More »

যশোরে ফুটপাত দখল করে হাজার ভ্রাম্যমাণ খাবারের দোকান

স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন অর্ধ রাস্থাসহ ফুটপাত দখল, ‘হাইজিন মানে না কেউ’, বলছেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ডি এইচ দিলসান : যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে আনাচে কানাচে ও ফুটপাতজুড়ে সন্ধ্যা নামলেই বসছে অসংখ্য ভ্রাম্যমাণ খাবারের দোকান। কোথাও ফুটপাতের বড় অংশজুড়ে টেবিল-চুলা, কোথাও সড়কের পাশ ঘেঁষে খাবার তৈরির আয়োজন, আবার কোথাও ক্রেতাদের …

Read More »

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী (১৫) বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কক্সবাজার গেছেন বন্ধু রাজু চৌধুরীর (২০) ডাকে। এই যুবক কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চার দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত …

Read More »

খুলনায় পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশের মধ্যে যুবক গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি : খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশের মধ্যে নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটেনগরীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচল না …

Read More »

যশোরে ধর্ষণচেষ্টার অভিযোগে গনপিটুনি পরে মামলা

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার আগে ওই যুবককে মারধর করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হলে বিচারক …

Read More »

এবার সাতক্ষীরাতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

সাতক্ষীরা প্রতিনিধি : আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা, পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি। প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামদা খাতুন জানান, …

Read More »