TimeLine Layout

August, 2026

  • 20 August

    যশোর সদর হাসপাতালে নবজাতকের মৃত্যু : স্বজনদের ক্ষোভ

    যশোর অফিস : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের পর এক নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা। এ ঘটনায় হাসপাতালে স্বজনদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের তাজমিরা (২০) …

    Read More »
  • 20 August

    তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স নেয়নি যশোর কাচ্চি ভাই, ৫০ হাজার টাকা জরিমানা

    যশোর অফিস : তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের কাচ্চি ভাই নামের একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় ফায়ার লাইসেন্স না …

    Read More »
  • 19 August

    যশোরে চীনা নাগরিকসহ দুই প্রতারক আটক

    ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হজম নিজস্ব প্রতিবেদক : যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার মিঠু হার্ডওয়্যার স্টোরে …

    Read More »
  • 19 August

    নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

    নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ …

    Read More »
  • 19 August

    সাংবাদিক হানিফ ডাকুয়াকে প্রাণনাশেরহুমকির ঘটনায় জেইউজে’র নিন্দা

    সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রেসক্লাব যশোরের সদস্য এবং বাংলাদেশ ফটো জার্ণালিস্ট অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, একজন সাংবাদিককে প্রাণনাশের …

    Read More »
  • 16 August

    যশোরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১, হাসপাতালে চিকিৎসাধীন ৩৫

    নিজস্ব প্রতিবেদক : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। রোববার (১৬ আগস্ট) সিভিল সার্জন অফিস প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, …

    Read More »
  • 16 August

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে টাইগাররা

    ক্রীড়া ডেস্ক : ২৩ বছর আগে যে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, সেই ডারউইনেই এবার ইতিহাস গড়ল টাইগাররা। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রোববার অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ …

    Read More »
  • 16 August

    শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা

    নতুন কমিটিতে শিমুল আহ্বায়ক ও আনোয়ারুজ্জামান সদস্য সচিব নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার নাভারণ জামতলা মোড়ে জাতীয় পার্টির এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে হাসিবুল হাসান শিমুলকে আহ্বায়ক এবং আনোয়ারুজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শার্শা উপজেলা শাখা জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।ডাক্তার জামাল …

    Read More »
  • 16 August

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা জাতীয় পার্টির নির্দেশে বাঘারপাড়া উপজেলা ও পৌরসভা শাখার সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট ‘সম্মেলন প্রস্তুত কমিটি-২০২৬’ গঠন ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ আগস্ট জেলা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন ও যুগ্ন আহবায়ক -১ মিনহাজুল আরেফিন আনুষ্ঠানিকভাবে এই কমিটির চূড়ান্ত স্বাক্ষর ও অনুমোদন প্রদান করেন।পূর্বে গত ২৪ …

    Read More »
  • 14 August

    যশোরে ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় অবস্থিত নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করতে গিয়ে একটি …

    Read More »