স্টাফ রিপোর্টার : শুক্রবার যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বহলনগর একাদশ ৭-৩ গোলের ব্যবধানে এনায়েতপুর একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি আয়োজন করেন শ্যামনগর যুব সমাজ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদ প্রার্থী সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন।
এসময় আরো উপস্থিত ছিলেন,
কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সরোয়ার হোসেন৷ আবুল কাশেম,আমিনুর রহমান, নজরুল ইসলাম, যুবদলের সভাপতি আবুল কাশেম মৃধা, সাধারণ সম্পাদক
রবিউল ইসলাম উজ্জ্বল,জেলা ছাত্রনেতা রাব্বি হোসেন,ইউনিয়ন
কৃষক দলের সদস্য সচিব উসমান গনি,সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,বিএনপি নেতা
ইকবাল হোসেন আব্দুল আজিজ,আব্দুল মাজেদ, নজরুল ইসলাম প্রমূখ।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News