যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার : যশোরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকায় তার নিজ বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে এ ঘটনা ঘটে।

আহত সমু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমু চৌধুরীর বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুই ব্যক্তি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান।

About Magpie News

Check Also

যশোরে পূজা মণ্ডপে যাওয়ার পথে শিক্ষকের দুই সন্তান নিহত

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় পূজা দেখতে বের হয়ে গরু বহনকারী নসিমন ও যাত্রীবাহী ভ্যানের …