আলোচিত

যশোরে রাষ্ট্রবিরোধী মামলায় আসামি হলেন যারা

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার রামনগরে মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় ১৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসআই ফজলুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। পুলিশের ভাষ্য, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুলের নির্দেশে এই মিছিল হয়। রোববার (২ আগস্ট) রাতে এ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক …

Read More »

ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোরে কৃষক-জনতার অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। সোমবার (৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। …

Read More »

৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

ম্যাগপাই নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দুই বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে তিনি পালিয়ে ভারতে চলে যান। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন। এ পর্যন্ত তার একাধিক অডিও বার্তা প্রকাশ পেলেও এবারই প্রথম তিনি প্রকাশ্যে আসছেন। আগামী ৫ই …

Read More »

প্রেসক্লাব যশোরের নির্বাচন পর্যন্ত থাকবে অ্যাডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সোমবারের (৩ আগস্ট) বিশেষ সাধারণ সভা স্থগিত করে ৬ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন, ক্লাবের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে (দ্বিতীয় তলা) বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সংকট …

Read More »

কারাগার থেকে মুক্ত বেনজীর

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেনবাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এর আগে শর্তসাপেক্ষে গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন আমিরাতের একটি আদালত। জামিনের ক্ষেত্রে আদালত কয়েকটি শর্ত আরোপ করেন। এর মধ্যে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি …

Read More »

বাড়লো এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক : ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২ আগস্ট) ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে …

Read More »

ভবদহের পানি নিষ্কাশন সংকট: কৃষক-জনতার অবস্থান কর্মসূচি সোমবার

ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকটের স্থায়ী সমাধানের দাবিতে আগামীকাল ৩ আগস্ট সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে কৃষক মুক্তি সংগ্রাম, শাখা নড়াইল–যশোর কমিটি। বছরের পর বছর ভবদহের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি, ফসল, বসতবাড়ি ও মানুষের জীবন-জীবিকা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ একের পর এক …

Read More »

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

যশোর অফিস : গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। শনিবার বিকেলে শহরের মনিহার চত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলেও গণভোটের রায় …

Read More »

সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম

যশোর অফিস : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা বন্ধ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।শনিবার বৈরী আবহাওয়ার মধ্যেও যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা যুবদল আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতিবিরোধী …

Read More »

কুমিল্লায় কবর খনলে মিলল ২৪ বছরের অক্ষত মরদেহ

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। শুক্রবার (৩১ জুলাই) …

Read More »