নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কিশোর চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত …
Read More »ভবদহ দিবসে পদযাত্রা : মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি
নিজস্ব প্রতিবেদক : মাঘী পূর্ণিমার আগেই ভবদহ অঞ্চলের নির্দিষ্ট একটি বিলে টিআরএম (জোয়ারাধার) কার্যকর, আমডাঙ্গা খাল অবিলম্বে বিস্তৃত ও প্রশস্ত করে পুনর্খনন এবং নদী-খাল থেকে কচুরিপানা ও সব ধরনের কৃত্রিম বাঁধ অপসারণ করে অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা। একই সঙ্গে ২০১৬ সালের ৫ …
Read More »রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০১৭ সালের ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হলে সংঘটিত ডাকাতির বিচার এবং শিক্ষার্থীদের ওপর পরবর্তী সময়ে সংঘটিত নির্যাতনের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা …
Read More »লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে …
Read More »যশোরে এসআইয়ের বিরুদ্ধে ঘরে ঢুকে তল্লাশি ও নারীকে হেনস্তার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : যশোরে কোতয়ালী মডেল থানার এক এসআইয়ের বিরুদ্ধে বিনা ওয়ারেন্টে বাসাবাড়িতে প্রবেশ, এক নারী ও তার দুই শিশুর ভিডিও ধারণ, অসদাচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআই আল আমিন ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে যশোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আফরিন খান …
Read More »রামপালে দুই ইউনিটে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
অনলাইন ডেস্ক : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট থেকে প্রথমবারের মতো একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।শনিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান। তিনি বলেন, …
Read More »যশোরের বিল-ঝিলের মাছ কোথায়?
এক দশকে বদলে গেছে জলাশয়ের চিত্র, হারিয়ে যাচ্ছে দেশি মাছ, সংকটে জেলেদের জীবন ডি এইচ দিলসান : একসময় বর্ষা এলেই যশোরের বিল, খাল, বাওড় ও নিচু জমিগুলো পানিতে ভরে উঠত। পানির সঙ্গে আসত বোয়াল, আইড়, শোল, গজার, টাকি, কৈ, শিং, মাগুর, টেংরা, পাবদা, গুলশা, পুঁটি, মলা, ঢেলা, চান্দা রুই, কাতলা, …
Read More »যশোরে কাজের প্রলোভনে স্কুলছাত্রী অপহরণ,পাচারের চেষ্টা, কিশোরী উদ্ধার; গ্রেপ্তার ২
যশোর অফিস : যশোরের অভয়নগরে কাজের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ঢাকায় পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। পরে ঢাকার গুলিস্তান এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের …
Read More »আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১০০১ থেকে ১২০০-এর মধ্যে স্থান অর্জন করেছে। এ নিয়ে দ্বিতীয় বারের মতো দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০২৭ …
Read More »যশোর জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ ও ২৪ জনের মৃত্যু: আসামিদের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
যশোর অফিস : যশোর শহরের চিত্রা মোড়ের জাবির ইন্টারন্যাশনাল হোটেলে লুটপাট, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় করা মামলার আসামিদের শনাক্ত করা যায়নি। ফলে বিভিন্ন সময়ে আটক সাতজনের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী …
Read More »
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News